ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাংবাদিকদের সাথে মতবিনিময়ে শিবচরের বিএনপি নেতা কামাল জামান


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৩-১০-২০২৫ রাত ১০:৩৭

মাদারীপুর জেলার বিএনপি’র সাবেক সহ-সভাপতি, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক, নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য ও মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী কামাল জামান (নূর উদ্দিন মোল্লা) স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

মতবিনিময় সভায় কামাল জামান তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার পাশাপাশি তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবও দেন।

শিবচরের বিএনপির সংগঠনকে আরো শক্তিশালী করতে আমরা দ্রুত একটি সুসংগঠিত কমিটি গঠন করেছি। দলের মনোনয়ন যাকে দেওয়া হবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে দাঁড়িয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো, ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, সাংবাদিক বন্ধুরাও সবাইকে সমান চোখে দেখবেন—এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি’র মনোনয়ন পাওয়ার তীব্র ইচ্ছা তাঁর রয়েছে। তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলের মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে তাঁর নিজ বাসভবনে জেলা ও উপজেলার প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

পরিশেষে তিনি জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সভায় শিবচর উপজেলা ও জেলার বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন নিউজপোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার