ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

পবিত্র কোরআন ‘অবমাননার’র বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ৮-১০-২০২৫ বিকাল ৬:১৬

ময়মনসিংহের ত্রিশালে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহীদ জনতা পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগে গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) শিক্ষার্থী অপূর্ব পালের বিচার দাবি করেছেন। আজ বুধবার বিকালে ত্রিশালে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহীদ জনতা এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 
এ বিক্ষোভ মিছিলটি পৌরসভা গো-হাটা থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক দক্ষিন করে ঢাকা- ময়মনসিংহ দরিরামপুর বাসস্ট্যান্ডে সরকারি নজরুল ডিগ্রি কলেজ গেইটের সামনে এসে শেষ করে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন। 
এ সময় প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহ বলেন,  নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী অপূর্ব রাদের (অপূর্ব পাল) কোরআন অবমাননার জঘন্য দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিম জনতার হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। ওই শিক্ষার্থী নিজেই তার ফেসবুক প্রোফাইলে কোরআন অবমাননার ভিডিও চিত্র প্রচার করে আরও বড় অপরাধ করেছেন। এতে বোঝা যায়, এ কাজ তিনি সজ্ঞানে করেছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অন্তর্বর্তী সরকারের কাছে তাঁর দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি করছি।’
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মৌলভী মোঃ আবুতাহের, ইসলামী আন্দোলন ত্রিশাল উপজেলা শাখার নেতা মুফতী আতিকুর রহমান প্রমূখ।  

Aminur / Aminur

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার