ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আনোয়ারায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তের আগুন


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৯-২০২১ দুপুর ৩:৬
আনোয়ারা উপজেলার ৫নং বরুমচড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে  দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। 
 
আজ (২৪) সেপ্টেম্বর শুক্রবার ভোরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কক্ষে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ে।
 
পরে আশপাশের লোকজন এসে ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে পুরো কার্যালয় বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
 
এতে পরিষদের একটি ফটোস্ট্যাট মেশিন, দুটি প্রিন্টার, একটি ল্যাপটপ, একটি ডিজিটাল ক্যামেরা, দুটি সোলার প্যানেল, ইন্টারনেট সার্ভার কক্ষের মিটার প্যানেল বোর্ড, জাতীয় সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স, বিগত বছরের বিভিন্ন রেজিস্টার ও প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ, ছয়টি জন্ম-মৃত্যু নিবন্ধন বালাম বই, ইউপি সচিব ও উদ্যোক্তার চেয়ার, টেবিল, ফাইল কেবিনেট, লাইট, নগদ অর্থ ও ফ্যানসহ নানা জরুরি যন্ত্রাংশ আগুনে পুড়ে যায়।
 
খবর পেয়ে ঘটনাস্থলে সকাল ১১টার দিকে পরিদর্শনে আসেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ,আনোয়ারা থানার কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার।
 
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৎক্ষণাৎ পরিদর্শনে তিনি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান।
 
এ ব্যাপারে ৫নং বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী বলেন,ভোরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা