শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১০
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক শামীম আহমেদ (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। শনিবার (১১ অক্টোবর) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম আহমেদ যশোর জেলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে ঢাকা থেকে বরিশালগামী ‘লাবিবা পরিবহণ’-এর একটি যাত্রীবাহী বাস কুতুবপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের অপর পাশে ছিটকে পড়ে। ঠিক তখনই পেছন দিক থেকে আসা আরেকটি বাস ছিটকে পড়া কাভার্ডভ্যানটিকে আবারও সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি আরও ভয়াবহ রূপ নেয়।
এ ঘটনায় কাভার্ডভ্যান চালক শামীম আহমেদ ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় অন্তত ১০ জন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন।
শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।”
Aminur / Aminur
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ