এনটিভির গোপালগঞ্জ প্রতিনিধি মাহাবুব হোসেন সারমাতের অকাল মৃত্যুতে মুকসুদপুর প্রেসক্লাবের শোকসভা
এনটিভির গোপালগঞ্জ প্রতিনিধি ও দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মাহাবুব হোসেন সারমাতের অকাল মৃত্যুতে মুকসুদপুর প্রেসক্লাবের আয়োজনে ১১ অক্টোবর শনিবার দুপুর সাড়ে ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান লেবু, সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সামচুল আরেফিন মুক্তা, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মো. মামুন মোল্লা, ক্রীড়া সম্পাদক মো. বাবুল শেখ, কোষাধ্যক্ষ মো. রাজু মিয়া ও আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি আকাশ, সদস্য নূর আলম শেখ, আশিক উন-নূর দিপু ও মিরান গাজী প্রমুখ। বক্তারা প্রয়াত সাংবাদিক মাহাবুব হোসেন সারমাতের সাংবাদিক জীবনের বিভিন্ন উজ্জ্বল দিক তুলে ধরেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোকসভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত