মাগুরা সদর উপজেলা অফিসারকে অপসারণের দাবিতে মহাপরিচালক বরাবর আবেদনপত্র দাখিল
মাগুরা সদর উপজেলার কৃষক সমাজ উপজেলা কৃষি অফিসারের বিরুদ্ধে অপসারণের দাবি জানিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর আবেদনপত্র দাখিল করেছেন।
এই আবেদনপত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক আক্কাস খানসহ আরও ৩০ জন কৃষক স্বাক্ষর করেছেন। তারা অভিযোগ করেছেন, উক্ত কৃষি অফিসার কৃষকদের সঙ্গে অসদাচরণ ও দুর্ব্যবহার করেন, কৃষি বিষয়ে সঠিক পরামর্শ দিতে অনীহা প্রকাশ করেন, এবং পরামর্শ নিতে গেলে অনৈতিক সুবিধা দাবি করেন।
এর আগে মাগুরা জেলার পাঁচজন বিশিষ্ট কৃষি উদ্যোক্তা এবং কৃষিক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিরাও জেলা কৃষি উপ-পরিচালক তাজুল ইসলাম এর নিকট একই অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, উক্ত অফিসার বীজ, সার ও কীটনাশক ডিলারদের সঙ্গে যোগসাজশে অনৈতিক সুবিধা ভোগ করছেন। এতে সাধারণ কৃষকরা বঞ্চিত হচ্ছেন এবং উপজেলার কৃষি উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক আক্কাস খান বলেন,> “আমরা কৃষকরা চাই একজন সৎ ও পরিশ্রমী কর্মকর্তা মাঠে থাকুক। যদি এই অফিসারকে অপসারণ না করা হয়, তাহলে আমরা আন্দোলনের ডাক দিতে বাধ্য হব।”
স্থানীয় কৃষক সমাজের দাবি, যথাযথ কর্তৃপক্ষ অভিযোগটি আমলে নিয়ে ব্যবস্থা নিলে মাগুরার কৃষি খাত রক্ষা পাবে এবং কৃষকরা আবারও আস্থার জায়গায় ফিরবে।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত