ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১২-১০-২০২৫ দুপুর ১:৫৭

সারা দেশের ন্যায় মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।  আজ সকাল ৯:৩০ টায় মাগুরা পিটিআই স্কুল মাঠ প্রাঙ্গনে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম টিকা প্রদানের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এই টিকা প্রদান কার্যক্রম ১২ই অক্টোবর হতে ৩০ অক্টোবর সরকারি ছুটির দিন ব্যতীত  এবং পরবর্তী দুই সপ্তাহ কমিউনিটিতে ,গ্রামাঞ্চল এবং নগরাঞ্চলে নিয়মিত এবং স্থায়ী টিকাদান কেন্দ্রে ১ নভেম্বর হতে ১৩ নভেম্বর পর্যন্ত টিকা প্রদান করা হবে। মাগুরা জেলায় সর্বমোট ২৩০১ টি স্থায়ী-অস্থায়ী কেন্দ্র রয়েছে। তারমধ্যে পৌরসভায় ১৬৩ টি, সদর উপজেলায় ৭০৩ টি, মোহাম্মদপুর উপজেলায় ৫৭৪ টি, শালিকা উপজেলায় ৪১৩ টি, শ্রীপুর উপজেলায় ৪৪৮ টি কেন্দ্রে ২৪৭৮৭৬ জনকে এই টাইফয়েড টিকা প্রদান করা হবে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম ,পুলিশ সুপার মাগুরা।
টিকাদান ক্যাম্পেইনের সভাপতিত্ব করেন, মোঃ শামীম কবির ,সিভিল সার্জন মাগুরা।

প্রধান অতিথির বক্তব্যে অহিদুল ইসলাম বলেন, প্রতিবছর ৮ হাজারেরও বেশি মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা যায় তাই কোন ধরনের গুজবে কান না দিয়ে টাইফয়েড টিকা গ্রহণ করুন, আপনাদের সন্তানদের  সুস্বাস্থ্য নিশ্চিত করুন। ১০০% সফলতা লাভ করতে সকলে সহযোগিতা কাম্য করেন।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন