গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান
সারা দেশের মতো গোপালগঞ্জেও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫।
রোববার (১২ অক্টোবর) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান কোমলমতি শিক্ষার্থীদের টাইফয়েড প্রতিষেধক টিকা প্রদান করে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মো. ফারুক, জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ জ্যোৎস্না খাতুন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ দিবাকর বিশ্বাস, সহকারী কমিশনার মোঃ আতাউর রহমান, এস এস আমিরুল মোস্তফা, এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গোপালগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নির্ধারিত টিকা প্রদান কেন্দ্রের মাধ্যমে প্রায় সাড়ে তিন লক্ষ শিশু ও কিশোর-কিশোরীকে বিনামূল্যে টাইফয়েড প্রতিষেধক টিকা প্রদান করা হবে।
উল্লেখ্য, টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত ৮ অক্টোবর গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এবং ৯ অক্টোবর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে দুইটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা টাইফয়েড প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো ও সবাইকে টিকা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ