মানিকগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাত: হাসপাতালে মৃত্যু
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল এলাকায় লক্ষ্মী পূজার মেলা দেখতে গিয়ে ছুরিকাঘাতে আব্দুল্লাহ ওরফে রাব্বি (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে পুটাইল বাজার এলাকায় রাব্বিকে ছুরিকাঘাত করা হয়। রাত পৌনে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত রাব্বি সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কাফাটিয়া গ্রামের সৌদি প্রবাসী মানিক মিয়ার ছেলে। সে স্থানীয় কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া আটটার দিকে রাব্বি তার বন্ধুদের সঙ্গে পুটাইল এলাকায় লক্ষ্মী পূজার মেলা দেখতে যায়। সেসময় রাব্বি মেলার প্রবেশদ্বারের কাছে পৌঁছালে পুটাইল গ্ৰামের রাতুলসহ আরো কয়েকজন মিলে রাব্বির উপর হামলা চালায়। এসময় তারা রাব্বিকে ছুরিকাঘাতের মাধ্যমে রক্তাক্ত করে সেখান থেকে চলে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় রাব্বিকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে এগারোটার দিকে রাব্বির মৃত্যু হয়।
মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার