ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ১২-১০-২০২৫ দুপুর ৩:৩৭

শেরপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় পৌরসভার শেখহাটি এলাকার ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা হল রুমে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ শাহীন। এতে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মোবারক হোসেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সের ৩ লাখ ৮৩ হাজার ১৯৪ জন শিশুকে  বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। 
টিকাদান কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মোট ১৮ কর্মদিবস। 
এর মধ্যে প্রথম সপ্তাহে (১২–৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী দুই সপ্তাহে (১–১৩ নভেম্বর) কমিউনিটিতে (গ্রাম ও শহরাঞ্চলে) টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
সূত্র জানায়, শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৪২ হাজার ৬৩৪ এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ১ লাখ ৪০হাজার ৭৫৬ জন শিশুকে টিকা দেওয়া হবে। এছাড়া শেরপুর জেলায় শিক্ষা প্রতিষ্ঠানের মোট টিকা কেন্দ্রের সংখ্যা ১ লাখ ৬৮০টি এবং স্থায়ী টিকা কেন্দ্রের সংখ্যা ১ লাখ ৩৫০।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত