ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ব্রহ্মপুত্র নদে অজ্ঞাতনামা হিন্দু মহিলার মরদেহ উদ্ধার


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১২-১০-২০২৫ দুপুর ৩:৫০

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাতনামা হিন্দু মহিলার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে গজারিয়া ইউনিয়নের ইয়াদ আলী বাজারের পূর্ব পাশে ব্রহ্মপুত্র নদীর পূর্ব তীরে স্থানীয়রা ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে গজারিয়া  নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মাওলা জানান, উদ্ধারকৃত মরদেহটি অজ্ঞাতনামা এক হিন্দু মহিলা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্নের পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের ধারণা, কয়েক দিন আগে অন্য কোনো এলাকা থেকে নদীর স্রোতে ভেসে মরদেহটি এখানে এসেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, মরদেহটির গলায় ও হাতে অলংকারের চিহ্ন রয়েছে, তবে এখনো তাঁর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার