গোপালগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
পি আর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনসহ কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবির বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের (ডিসি) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকালে গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে কেন্দ্র ঘোষিত দাবিগুলোর বাস্তবায়নের পক্ষে স্মারকলিপি প্রদান করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় সদস্য, ফরিদপুর অঞ্চল টিম সদস্য ও গোপালগঞ্জের টানা ২৬ বছরের সাবেক আমির অ্যাডভোকেট আজমল হোসেন সরদার।
এছাড়াও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের প্রার্থী মাওলানা আব্দুল হামিদ এবং গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী অধ্যাপক রেজাউল করীমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “জাতীয় স্বার্থে পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়ন সময়ের দাবি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠায় ৫ দফা দাবির বিকল্প নেই।
Aminur / Aminur
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ