ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার-৪


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৪-১০-২০২৫ দুপুর ২:২৬

ঢাকার ধামরাইয়ে মাদক হেফাজত ও সেবনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। এর আগে সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামনুন আহম্মেদ অনীক।

অভিযানে সহায়তা করেন ধামরাই থানা পুলিশের এএসআই মোঃ হাবিবুর রহমান ও এএসআই মোঃ রিয়াজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
অভিযান চলাকালে মাদক হেফাজতে রাখা ও সেবনের অপরাধে চারজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার যাদবপুর ইউনিয়নের মৃত কয়েদ আলী মোল্লার ছেলে কফিল মোল্লা (৬৫) বিনাশ্রমে ৬মাসের জেল। উপজেলার যাদবপুর ইউনিয়নের হারুন মিয়ার ছেলে আমিনুল ইসলাম (২৫),খাগুটিয়া এলাকার মৃত চান্দু মিয়ার ছেলে মজনু মিয়া (৪২) ও আমরাইল এলাকার হাসান আলীর ছেলে কানন হোসেন(২৭)। তিন জনের প্রত্যেককে ৩মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Aminur / Aminur

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার