কাপ্তাইয়ে বিনামূল্যে বিভিন্ন গাছের চারা বিতরণ
"জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড” এর অর্থায়নে “জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় সারাদেশ ব্যাপী ব্যাপক বনায়ণের লক্ষ্যে চারা উত্তোলন (চতুর্থ পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় কাপ্তাইয়ে বিনামূল্যে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদের সামনে এই চারা গুলো বিতরণ করা হয়। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বড়ইছড়ি বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ির উদ্যোগে এবং বড়ইছড়ি নার্সারী কেন্দ্রের বাস্তবায়নে এসব চারা কাপ্তাই আশিকা ইয়ুথ গ্রুপ সদস্য সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়।
এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা গুলো বিতরণ করেন। বিতরণকালে কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, বড়ইছড়ি বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ির কর্মকর্তা এসএম মহিউদ্দীন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান, বিকে নুরুল হুদা কাদেরী স্কুল প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, বনবিভাগ সদস্য ওসমান গণি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিতরণকৃত এসব গাছের চারার মাঝে
বনজ, ফলজ ও ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।
Aminur / Aminur
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি মালামাল উদ্ধার
লাকসামে সুরক্ষা সিটি’র বিনিয়োগকারী ও শেয়ার হোল্ডারদের সাথে মতবিনিময়
বিলীনের পথের সারথি ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা
আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
উলিপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
রায়পুরে অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য
শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে গোদাগাড়ীতে সাক্ষরতা দিবস পালিত
নাসীরুদ্দিন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
মনোহরগঞ্জ- লাকসাম সড়কে ব্রিজ নির্মাণ কাজে ধীরগতি বিকল্প পথ নড়বড়ে ঘটছে দুর্ঘটনা
শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন
টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই
বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন