ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

ত্রিশালে ধানের শীষ প্রতীক নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধনে দৃষ্টামূলক শাস্তির দাবী কর্মী-সমর্থকদের


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১০-২০২৫ দুপুর ২:৩১

ধানের শীষ প্রতীক নিয়ে কটুক্তিকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূইয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ত্রিশাল পৌর শহরের মেইন রোডে ত্রিশাল উপজেলার সর্বস্তরের জাতীয়তাবাদী দলের কর্মী সমর্থকদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে জেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের কাছে এনামুল হক ভূইয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদ আমিন বলেন, গত পরশুদিন বিএনপির একটি সভায় উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূইয়ার কুরুচিপূর্ণ বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলপাড় শুরু হয়েছে। তাঁর বক্তব্যে বলেন ‘কিসের ধানের শীষ’! শহীদ জিয়াউর রহমানের একজন কর্মীও এমন কথা বলতে পারে না। কারণ ধানের শীষ গণতন্ত্রের প্রতীক, মানবতার প্রতীক। গত ১৭ বছর যারা জেল-জুলুম ও হুলিয়া মাথায় নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে সে আন্দোলনের প্ররণা ছিল ধানের শীষ। তাঁর এ কুটুক্তির কারণে বিএনপির নেতা-কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তিনি জেলা ও কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদ আমিন, সাখুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া, ময়মনসিংহ দক্ষিণ জেলা উলামা দলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সাব্বির আহমেদ রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন প্রমূখ।

Aminur / Aminur

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল