ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কাউনিয়ায় রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণ সভা অনুষ্ঠিত


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ১৪-১০-২০২৫ দুপুর ৪:৪

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি রংপুরের গণমানুষের নেতা, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু ৮ অক্টোবর সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে মৃত্যু বরণ করেন। নন্দিত এই নেতার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধায় কাউনিয়া উপজেলা বিএনপির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে হলদিবাড়ি রেলগেটস্ত  উপজেলা বিএনপির দলীয় কার্যালয় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপির আহবায়ক মো. সাইফুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ফজলুর রহমান বাদল, আনোয়ার শাহাদাত প্রমুখ।

কাউনিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি'র সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা।সভায় প্রধান অতিথি মো. সাইফুল ইসলাম বলেন, আনিছুর রহমান লাকু ছিলেন রংপুর বিএনপির শক্ত ভিত্তির এক নির্ভরযোগ্য স্তম্ভ। তিনি কখনও ব্যক্তি স্বার্থে রাজনীতি করেনি, বরং দল ও গণমানুষের স্বার্থকেই সব সময় প্রাধান্য দিয়েছেন। আমরা তাঁর রাজনৈতিক আদর্শকে লালন ও ধারণ করে দলকে আরও শক্তিশালী করব ইনশাল্লাহ। লাকু তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও সৃজনশীলতার জন্য প্রতিটি নেতা কর্মীর হৃদয়ে বেঁচে থাকবেন।

সভায় মরহুম আনিছুর রহমান লাকুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সহকর্মী ও রাজনৈতিক নেতারা তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, আদর্শ ও মানবিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন।

Aminur / Aminur

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে