আবারো নওয়াপাড়া হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা ভ্যানচালক নিহত
যশোরের অভয়নগরে ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম (৬০) নামের এক অটোভ্যান আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল আনুমানিক ১০টা ৫০মিনিটের দিকে অভয়নগর থানাধীন চেঙ্গুটিয়া বাজার সংলগ্ন যশোর–খুলনা মহাসড়কে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রফিকুল ইসলাম (৬০), রাজারহাট রামনগর ইউনিয়নের কোতোয়ালি থানার মৃত আনারুল ইসলামের ছেলে। তিনি পেশায় ছিলেন অটোভ্যান চালক। ঘটনার সময় তিনি ব্যাটারিচালিত ভ্যানে করে অভয়নগরের দিকে আসছিলেন। পথে তার সামনে থাকা অজ্ঞাতনামা একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন রফিকুল ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি দ্রুতগতিতে চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। সংবাদ পেয়ে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শুরু করে। বর্তমানে নিহতের মরদেহ অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাখা হয়েছে।
এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফজলুল করিন "সকালের সময়কে" জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ট্রাক ও চালককে শনাক্তে অভিযান চলছে।
Aminur / Aminur
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার