রাঙ্গামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বুধবার সকাল ১১টায় জেলা পরিষদ এনেক্স ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাউল করিম।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী সুব্রত বড়ুয়ার সঞ্চালনায় ও নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা: প্রতিক সেন, রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ম্যানেজার আলোকবিকাশ চাকমা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কলিম উল্লাহ, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদ মো: কামাল উদ্দিন প্রমুখ।
সভায় হাত ধোয়া নিয়ে একটি সচেতনতামুলক প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।আলোচনা সভার আগে একটি র্যালি অনুষ্ঠিত হয় এবং জেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতিতে হাত ধোয়া নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সচেতনতামূলক কার্যক্রম উপস্থাপন করা হয়।
Aminur / Aminur
যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩
গোদাগাড়ীতে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে একজনের এক বছরের কারাদণ্ড
বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা
দুই শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিতে ব্যাহত পাঠদান, ক্ষুব্ধ অভিভাবক
বারবাকিয়া বাজারে নতুন নেতৃত্ব, সভাপতি মানিক সম্পাদক আনিস
জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ
ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া
বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক
বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল
লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন
মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’
নেত্রকোণার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ঘুমের ওষুধ সেবন-হাসপাতালে স্ত্রীর মৃত্যু