ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মধুখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ১৫-১০-২০২৫ দুপুর ২:১২

ফরিদপুরের মধুখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (বিসিএস) মোহাম্মদ লুৎফর রহমান।
 
অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তানভীর নাইম, জনস্বাস্থ্য অফিস সহকারী 
মোঃ ইমরুল হুসাইন,মোঃ কামরুজ্জামান, মির্জা ফারজাদ হোসেন সহ আরো অনেকে। 
 
আলোচনা সভায় বক্তারা বলেন, “সঠিকভাবে হাত ধোয়া একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর স্বাস্থ্যকর অভ্যাস, যা নানা রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
 
এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Aminur / Aminur

কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন

সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল, রংপুর বিভাগে অতিভারী বৃষ্টি হবে

টানা বৃষ্টি-বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত কৃষিখাত, নষ্ট প্রায় ৩৬৮ হেক্টর কৃষিজমি

শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম

কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী আমরা কীভাবে উদ্​যাপন করব

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার

পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ

বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।

রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক

হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক

মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ