শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন
দেশজুড়ে শিক্ষকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে নরসিংদীতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি’র আয়োজন করে বাংলাদেশ এমপিও শিক্ষক-কর্মচারী ফোরাম, নরসিংদী জেলা শাখা। আজ সকালে উপজেলা মোড়ে নরসিংদী প্রেস ক্লাবের সামনে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষক-কর্মচারী এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ মশিউর রহমান মৃধা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন নকশিশ সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ পাঠান, নরসিংদী উদয়ন কলেজের অধ্যক্ষ হাসিবুর রহমান অনিকসহ জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা বলেন, শিক্ষক সমাজ ও জাতি গঠনের কারিগর। তাঁদের ওপর হামলা দেশের শিক্ষা ও মানবিকতার ওপর আঘাত এনেছে।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষক সমাজকে অপমানিত বা নির্যাতনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তাঁরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকার এবং সমাজের সচেতন অংশের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
শিক্ষক সমাজের প্রতি সম্মান ও দ্রুত তাঁদের দাবি পূরণসহ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহবান জানান শিক্ষক নেতারা
Aminur / Aminur
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার