ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে এসডিআই এর “তারুণ্যের উৎসব” অনুষ্ঠিত


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১০-২০২৫ দুপুর ২:৪০

চট্টগ্রামের সীতাকুণ্ডে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উন্নয়ন সংস্থা এসডিআই (সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস) আয়োজিত “তারুণ্যের উৎসব”। মঙ্গলবার সকাল ১০টায় সীতাকুণ্ড উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এ উৎসবে উপস্থিত ছিলেন শতাধিক তরুণ-তরুণী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম। সভাপতিত্ব করেন এসডিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামসুল হক এবং সঞ্চালনা করেন এসডিআই’র জোনাল ম্যানেজার মোঃ মিলন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, এসডিআই এর সিনিয়র পরিচালক (সাধারণ) সোহেলিয়া নাজনীন হক, ও আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইয়াকুব আলী।

উৎসবকে ঘিরে সকাল থেকেই তরুণ-তরুণীদের অংশগ্রহণে উপজেলা অডিটরিয়াম মুখরিত হয়ে ওঠে। উৎসবে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, তারুণ্য বিষয়ক আলোচনা সভা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প।

আলোচনা পর্বে বক্তারা বলেন—

> “তারুণ্যই একটি জাতির ভবিষ্যৎ, তারা যদি মানবিক, সৃজনশীল ও ইতিবাচক চিন্তার পথে এগোয়, তবে সমাজ ও রাষ্ট্রের অগ্রযাত্রা থেমে থাকবে না। তরুণদের শক্তি, মেধা ও উদ্যমকে উন্নয়নের মূলধারায় যুক্ত করাই এসডিআই’র লক্ষ্য।”

প্রধান অতিথি মোঃ ফখরুল ইসলাম তার বক্তব্যে তরুণদের উদ্দেশে বলেন—“জ্ঞান, সততা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে গেলে তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”

অনুষ্ঠানে শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান এবং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসডিআই কর্তৃপক্ষ জানায়, “তারুণ্যের উৎসব” কর্মসূচি তরুণ সমাজকে আত্মবিশ্বাসী, সামাজিকভাবে দায়িত্বশীল ও মানবিক চেতনায় উজ্জীবিত করতে আয়োজন করা হয়েেছে।

Aminur / Aminur

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস