বেনাপোলে গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের তদন্ত শুরু
যশোরের বেনাপোল পোর্ট থানার ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রেজওয়ান গুমের ঘটনার দীর্ঘ ৯ বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে ৩ সদস্য টিমের সদস্যরা তদন্ত করলেন। বুধবার (১৫ অক্টোবর) দিনব্যাপী এ প্রতিনিধিদল ঘটনাস্থল ও সাধারণ মানুষের নিকট গিয়ে গণতদন্ত করলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেনের টিমের কাছে সরেজমিনে কাছে স্বাক্ষ্য প্রদান করেছেন রেজোয়ান হোসের চাচা আবু মুছা, চাচাতো ভাই রিপন হোসেন সহ প্রত্যক্ষদর্শী সহ স্থানীয়রা।
জানা যায়,শার্শা উপজেলার বেনাপোল পোর্টথানার ছাত্রশিবিরের সাধারন সম্পাদক রেজোয়ান হোসেন ২০১৬ সালের ৪ এপ্রিল বেনাপোল জামে মসজিদের পাশের একটি বাড়ি থেকে বের হয়ে দুর্গাপুর সড়কের ভূমি অফিসের সামনে পৌঁছাতেই ওৎ পেতে থাকা বেনাপোল পোর্ট থানার এসআই নুর আলমের সামনে পড়ে। তখন বেলা ১২ টা প্রত্যক্ষদর্শী চা দোকানদারের সামনে থেকে তাকে মটর সাইকেলে উঠিয়ে নিয়ে যায় এসআই নুর আলম। খবর পেয়ে গুম হওয়া রেজোয়ানের পিতা স্থানীয় মহিষাডাঙ্গা গ্রামের মিজানুর রহমান ছুটে যান পোর্ট থানায়। থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপুর্ব হাসান এবং তদন্ত কর্মকর্তা শামীম খন্দকারের পায়ে ধরেও খোঁজ পাইনি একমাত্র ছেলে রেজোয়ানের।
সে সময় রেজোয়ান বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রী কলেজের ইতিহাসে অনার্স নিয়ে পড়াশোনা করছিলো।
রেজোয়ান গুম হবার ৯ বছর পর তার বাবা মিজানুর রহমান ২০২৪ সালের সেপ্টোম্বও মাসে যশোরের যুগ্ম জেলা জজ আদালতে গুম ও হত্যার অভিযোগ মামলা করেন। মামলার এজেহারে তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপুর্ব হাসান, তদন্ত কর্মকর্তা শামীম খন্দকার এবং এসআই নুর আলমের নাম উল্লেখ করে মামলা রুজু করে। এর পর থেকে অপুর্ব হাসান পলাতক থাকে। শামীম খন্দকার ও নুরআলম চাকুরিতে বহাল আছে বলে জানা গেছে।
এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা দিনব্যাপী ঘটনাস্থল, থানা ও সাধারণ মানুষের নিকট থেকে সাক্ষ্য গ্রহণ করেছি। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের রির্পোট সংশ্লিষ্ট শাখায় পৌঁছিয়ে দেওয়া হবে।
Aminur / Aminur
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন