ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মাগুরাতে অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১০-২০২৫ দুপুর ৩:১১

মাগুরায় জেলা প্রশাসকের আয়োজনে এবং জেলা পরিষদের অর্থায়নে  অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন,জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম

মাগুরা সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ের ৫ টি কলেজের ৫০ জন অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা সামগ্রী বিতরণ  করা হয়। বিনামূল্যে বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসব পূর্ণ মনোভাব লক্ষ্য করা যায়। তারা বলেন, জেলা পরিষদের অর্থায়নে বিনামূল্য বই পেয়ে আমরা অনেক আনন্দিত, কেননা বই কেনার মত অর্থ আমাদের ছিল না এই বই পেয়ে আমাদের পড়ালেখার গতি দ্বিগুণ বৃদ্ধি পাবে বলে তারা জানান। 
বুধবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ অহিদুল ইসলাম, জেলা প্রশাসক মাগুর। উপস্থিত ছিলেন, মোঃ হাসিবুল হাসান ইউ এন ও ,মাগুরা সদর উপজেলা।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ওহিদুল ইসলাম বলেন, বিনামূল্যে শিক্ষা সামগ্রী প্রধানের মাধ্যমে অসচ্ছল শিক্ষার্থীরা যদি পড়ালেখা করে ভালো ফলাফল লাভ করতে পারে ,ভালো কোন পর্যায়ে যেতে পারে তাহলেই আমাদের এই কার্যক্রম সার্থক হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সকল শিক্ষার্থীরা এখান থেকে অঙ্গীকার করে যাবে, আমরা পড়ালেখা করে ভালো ফলাফল অর্জন করব আমাদের মধ্যে সেই প্রতিভা আছে।

Aminur / Aminur

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার