ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও হাত ধোয়া প্রদর্শনী


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৫-১০-২০২৫ দুপুর ৩:১৮

‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে বিশ্ব হাতধোয়া দিবস  উদযাপন উপলক্ষে র‍্যালী ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার  বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জয়পুরহাটের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্তর থেকে একটি র‌্যালি বের করা হয়। 
র‌্যালিটি বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট বালিকা বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।  

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  হাত ধোয়া  দিবসের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের নির্বাহী প্রকৌশলী উম্মে রোমান খান জনি, জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুর রউফ,  আব্দুল্লাহ আল মাহবুব,  জয়পুরহাট ২৫০ শয্যা  হাসপাতালের তত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল,  ড্রাফটস ম্যান আলামিন প্রমুখ । 

Aminur / Aminur

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার