ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে জনস্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৫-১০-২০২৫ দুপুর ৩:৩৩

হাত ধোয়ার গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে “বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৫”। এ উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে হাত ধোয়ার প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

“বি এ হ্যান্ড ওয়াশিং হিরো” প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশাসন চত্বরে হাতে-কলমে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফয়েজ আহমেদ, সহকারী পুলিশ সুপার (ক্রাইম) মো. হাসানূর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোৎস্না খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রূলি বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রাকিবুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রতন কুমার সাহা ।

বক্তারা বলেন, হাতই মানবদেহে জীবাণু ছড়ানোর প্রধান মাধ্যম। তাই ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্য রক্ষায় নিয়মিতভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে খাবার গ্রহণের আগে ও শৌচাগার ব্যবহারের পর হাত ধোয়া অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। হাত ধোয়ার এই অভ্যাসকে জাতীয় আন্দোলনে রূপ দিতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

Aminur / Aminur

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস