রাণীশংকৈলে শিক্ষকদের মিছিল ও বিক্ষোভ সমাবেশ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (১৫ অক্টোবর) বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা তাদের ভাতাদি বৃদ্ধির দাবিতে এক মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন। এদিন সকাল ১১টায় কেন্দ্রীয় হাই স্কুল মাঠ থেকে কয়েক শত শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর এক বিরাট মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের মেইন গেটের সামনে বিক্ষোভ ও সমাবেশ করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাহিদুর রহমান। গেস্ট অব অনার উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মাস্টার। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও-৩ বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী।
শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন- অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, প্রভাষক নাসিরুদ্দিন, প্রধান শিক্ষক সোহেল রানা, ফেরদৌস আলম মানিক, শাহাবুদ্দিন, বাবর আলী, রেজাউল করিম, সহ-শিক্ষক আব্দুল হামিদ, মনিরা বিশ্বাস ও মাসুদা বেগম প্রমুখ।
প্রধান অতিথি জাহিদুর রহমান তাঁর বক্তব্যে বলেন,... শিক্ষকদের এ আন্দোলন ও দাবি সম্পুর্ণ যৌক্তিক... আগামিতে বিএনপি ক্ষমতায় গেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করা হবে। জামায়াতের নায়েবে আমিরও তাঁর বক্তব্যে শিক্ষকদের দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করেন এবং তাঁর সমর্থন ব্যক্ত করেন। অন্য বক্তরাও শিক্ষকদের দাবির প্রতি সমর্থন ব্যক্ত করে বক্তব্য দেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহ-শিক্ষক মোশাররফ হোসেন।
Aminur / Aminur
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা