ফুলছড়ি-সাঘাটাতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও শোভাযাত্রা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ঘোষিত ৩১ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ফুলছড়ি উপজেলার কালিরবাজার এলাকায় এ গণসংযোগ ও শোভাযাত্রায় নেতৃত্ব দেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের মনোনয়নপ্রত্যাশী মাহমুদুল নবী টিটুল। এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী।
গণসংযোগকালে মাহমুদুল নবী টিটুল বলেন, “বিএনপির ৩১ দফা হলো জনগণের মুক্তির সনদ। এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা সম্ভব। আমাদের এই আন্দোলন জনগণের অধিকার আদায়ের সংগ্রাম, যা চলবেই।”
উল্লেখ্য, বিএনপির ঘোষিত ৩১ দফায় রাষ্ট্রীয় সংস্কার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার, দুর্নীতি দমন ও জনগণের কল্যাণমূলক শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।
Aminur / Aminur
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬
লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
Link Copied