ধামইরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
নওগাঁর ধামইরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের আয়োজনে এবং বেসরকারি সংস্থা ডাসকো ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় ১৫ অক্টোবর সকাল ১০টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিগণ দিবস উদযাপনে অংশগ্রহণ করেন। র্যালি শেষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মিলন কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি শাহরিয়ার রহমান হাত ধোয়া দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। আরও বক্তব্য প্রদান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আশীষ কুমার সরকার, প্রাণি সম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, ধামইরহাট থানার ওসি ঈমাম জাফর, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার প্রমূখ। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আশীষ কুমার সরকার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মিলন কুমার শিক্ষার্থিদের হাত ধোয়া পদ্ধতি শিখিয়ে দেন।
Aminur / Aminur
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার