ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কুমিল্লা নামেই বিভাগ হবে, লাকসাম হবে জেলা: আবুল কালাম


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ১৫-১০-২০২৫ বিকাল ৬:৩৮

“কুমিল্লা নামেই বিভাগ হবে, লাকসাম হবে জেলা” এমন প্রত্যয় ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি এবং কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম।
বুধবার বিকেলে তিনি লাকসাম শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির চলমান রাজনৈতিক কর্মসূচিতে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
গণসংযোগ চলাকালে আবুল কালাম বলেন, “লাকসাম ঐতিহ্য, শিক্ষা, শিল্প ও রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। প্রশাসনিকভাবে লাকসামকে জেলা ঘোষণার দাবি দীর্ঘদিনের। ইনশাআল্লাহ, বিএনপি সরকার ক্ষমতায় এলে লাকসাম হবে জেলা, আর কুমিল্লা নামেই বিভাগ থাকবে।”
তিনি আরও বলেন, হাসিনা সরকারের অব্যবস্থাপনা, দুঃশাসন ও দুর্নীতিতে দেশ আজ দিশেহারা। জনগণের মুক্তির একমাত্র পথ গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকা।”
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, যুবদলের লাকসাম উপজেলা আহব্বায়ক জিল্লুর রহমান ফারুক, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। গণসংযোগটি শহরের রেলস্টেশন এলাকা, পশ্চিমগাঁও মোড়, পুরান বাজার, হাসপাতাল রোড ও চেšরাস্তা এলাকায় অনুষ্ঠিত হয়। স্থানীয় জনগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং পরিবর্তনের পক্ষে নিজেদের মত প্রকাশ করেন।

Aminur / Aminur

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত