ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বাঘায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১০-২০২৫ দুপুর ১০:৫৩

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিয়েছে বাঘা উপজেলার স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ৩টায় বাঘার আই বাঁধ এলাকায় এক প্রাণবন্ত পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন নিউ বাঘা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি আবুল হাশেম, বাঘা পদ্মা প্রেসক্লাবের সভাপতি ও সময়ের আলো পত্রিকার প্রতিনিধি হাবিল উদ্দিন এবং দৈনিক সুর্যোদয়ের স্টাফ রিপোর্টার কামাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, বাঘা থানার ওসি আসাদুজ্জামান এবং সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ।
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মণ্ডল, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক নিহাল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, নির্বাহী সদস্য মাসুদ পারভেজ ও মশিউর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন ও আল আমিন হোসেন, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি ফায়সাল হোসেন, ডেইলি ইন্ডাস্ট্রির প্রতিনিধি শাহীন সাগর প্রমুখ।
প্রধান অতিথি ইউএনও শাম্মী আক্তার বলেন, “রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব শুধু একটি সাংবাদিক সংগঠন নয়, এটি সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর। বরেন্দ্র অঞ্চলের মানুষের সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনার কথা তারা সাহসিকতার সঙ্গে তুলে ধরছেন।”
সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, “গণমাধ্যম সমাজে সচেতনতা তৈরির অন্যতম হাতিয়ার। প্রশাসন ও সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টা একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারে।”
ওসি আসাদুজ্জামান বলেন, “বরেন্দ্র প্রেসক্লাবের সাংবাদিকরা সবসময় দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করেন, যা প্রশাসনের কাজকে সহজ করে।”
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বলেন, “আমরা সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতা করি। স্থানীয় সাংবাদিকদের এই ভালোবাসা আমাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে।”
অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকরা নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। সৌহার্দ্য বিনিময় ও ভবিষ্যৎ সহযোগিতার অঙ্গীকারের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Aminur / Aminur

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ

পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল