বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রিয় ক্ষমতায় আনার দায়িত্ব নিতে হবে : বদিউল আলম
বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেছেন, সকল মান অভিমান ভুলে বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়নে যুবলীগের নেতা-কর্মীদের সর্বোচ্চ ত্যাগ সিকারে প্রস্তুত থাকতে হবে। শুক্রবার সকালে ঝালকাঠির ফাতেমা কনভেনশন সেন্টারে জেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মুহাম্মদ বদিউল আলম বলেন,‘ জামাত বিএনপির সকল অপচেষ্টার প্রতিরোধ করে সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ড প্রচারের মাধ্যমে জনমত সৃষ্টি করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রিয় ক্ষমতায় আনার দায়িত্ব নিতে হবে যুবলীগকে। প্রধান বক্তার বক্তব্যে যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজাহারুল ইসলাম বলেন,‘ স্বাধীনতা বিরোধী অপশক্তির ঠাই যুবলীগে হবে না। ত্যাগী ও দলের জন্য নিবেদিত নেতা-কর্মীদের হাতে যুবলীগের নেতৃত্ব তুলে দেয়া হবে। ঝালকাঠি জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাংবাদিক মানিক লাল ঘোষ, কামরুজ্জামান শামীম, কেন্দ্রীয় সদস্য সাইদুর রহমান জুয়েল, মো. তানিন তালুকদার, ইমরান হোসেন রিয়াজ। যুবলীগনেতা পৌর কাউন্সিলর কামাল শরীফের সঞ্চালনায় ঝালকাঠি সদর , নলছিটি, রাজাপুর, কাঠালিয়া যুবলীগের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এমএসএম / এমএসএম
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস