টুঙ্গিপাড়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে শতভাগ সফল করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ বজ্রকণ্ঠ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, গোপালগঞ্জের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিক অধিকারের গুরুত্বপূর্ণ অংশ। সময়মতো নিবন্ধন সম্পন্ন করা শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি নাগরিক সচেতনতার বিষয়ও। এজন্য ইউনিয়ন পর্যায়ে প্রচারণা, বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রের সহযোগিতায় নিবন্ধন কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানব রঞ্জন বাছাড়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, ইউনিয়ন পরিষদের সচিব, জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীবৃন্দসহ টাস্কফোর্স কমিটির সদস্যরা।
সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার শতভাগে উন্নীত করতে মাঠপর্যায়ের তদারকি জোরদার, তথ্য হালনাগাদ ও প্রযুক্তিনির্ভর তথ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন,“জন্ম ও মৃত্যু নিবন্ধন শুধু প্রশাসনিক কাজ নয়, এটি একজন নাগরিকের পরিচয়ের স্বীকৃতি। সকলের সহযোগিতায় টুঙ্গিপাড়াকে শতভাগ নিবন্ধিত উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে।”
প্রধান অতিথি বিশ্বজিৎ কুমার পাল বলেন,“সরকার নাগরিক সেবা ডিজিটালাইজেশনের লক্ষ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। এজন্য সকল পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।”
সভা শেষে বিভিন্ন ইউনিয়নের নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
Aminur / Aminur
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান