ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

মুরাদনগরে এইচএসসি পাশের হার ৩৯%


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি photo মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১০-২০২৫ দুপুর ৩:৫৫

কুমিল্লার মুরাদনগর উপজেলার এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সরকারি ও বেসরকারি কলেজ মিলিয়ে মোট ৩২৪৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১২৬৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, ফলে উপজেলার মোট পাশের হার দাঁড়িয়েছে মাত্র ৩৯.০১ শতাংশ।

ফলাফলে দেখা গেছে, উপজেলার অধ্যাপক আব্দুল মজিদ কলেজ এবারও শীর্ষ অবস্থান ধরে রেখেছে। কলেজটির মোট ৭০১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২৯ জন উত্তীর্ণ হয়েছে এবং ২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। অন্যদিকে বেশিরভাগ কলেজের ফলাফল আশানুরূপ হয়নি। কুড়েরপাড় আদর্শ কলেজে পাশের হার মাত্র ১৮.৫৭%, বাশকাইট ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া কলেজে ১৮.৯২%, এবং চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজে ২৫.১৩%।

শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, কম পাশের হার মূলত মানসম্মত শিক্ষক সংকট, ক্লাসে উপস্থিতির ঘাটতি ও শিক্ষার্থীদের অধ্যয়ন অনীহার ফল। অন্যদিকে অধ্যাপক আব্দুল মজিদ কলেজে নিয়মিত পাঠদান, শিক্ষক-শিক্ষার্থীর নিবিড় সম্পর্ক ও একাডেমিক শৃঙ্খলাকে সাফল্যের মূল কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

এ বিষয়ে জানতে  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার এর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, “অধ্যাপক আব্দুল মজিদ কলেজ ছাড়া উপজেলার অন্য কোনো কলেজের ফলাফল তেমন সন্তোষজনক নয়। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আরও মনোযোগী হতে হবে।”

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন