অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার : আদালতে প্রেরণ
মানিকগঞ্জে চুরির ঘটনায় আনোয়ার হোসেন ওরফে ডেন্ডি আনোয়ারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুন) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পৃথক অভিযান চালিয়ে অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতারসহ চুরি যাওয়া মালামাল উদ্ধার ও আসামিকে আদালতে প্রেরণ করতে সক্ষম হয়েছে মানিকগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার বড় বরুন্ডি এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশরা এলাকার নার্গিস আনোয়ারের বাসার ভাড়াটিয়া মোহাম্মদ জসিম উদ্দিনের রুম থেকে গত সোমবার (৩১ মে) রাত ১টার দিকে ৯ হাজার ৫০০ টাকা এবং ভিভো কোম্পানির বিভিন্ন মডেলের ৭টি স্মার্টফোনসহ মোট ৮৪ হাজার টাকা মূল্যের জিনিস চুরি হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ জুন) অজ্ঞাতনামা আসামি করে মো. নজরুল ইসলাম মানিকগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান একটি মামলা রুজু করেন। মামলার তদন্তভার দেন থানার এসআই মো. টুটুল উদ্দিনকে। পরে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেন তিনি।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান জানান, চুরির ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে মামলার তদন্তভার দেয়া হয় থানার এসআই টুটুল উদ্দিনকে। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহার দিকনির্দেশনা ও আমার সার্বিক তত্ত্বাবধানে তদন্ত কর্মকর্তা এসআই টুটুল উদ্দিন সঙ্গীয় অফিসার এসআই সুমন সরকার ও এএসআই প্রদীপ ঘোষসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান পরিচালনা করে আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হন।
তিনি আরো জানান, এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া ২ হাজার টাকা ও ভিভো কোম্পানির ৬টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের অনুমতিক্রমে ২৪ ঘণ্টার মধ্যে এসআই টুটুল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
রায়গঞ্জে বাড়িতে ঢুকে মায়ের মাথায় ছুরির আঘাত, বাঁচাতে গিয়ে মেয়েও আহত
Link Copied