ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

এবার গনতন্ত্রের পথে এগিয়ে যাবার সুযোগ এসেছে: রাণীশংকৈলে মির্জা ফখরুল


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ১৭-১০-২০২৫ দুপুর ১২:১০

হিন্দু মুসলিম সবাই এবার এক হোন...বিএনপি এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে... এবার গনতন্ত্রের পথে এগিয়ে যাবার সুযোগ এসেছে, আমাদের নেতা তারেক জিয়া দেশের বাইরে আছেন, তিনি দেশে আসার জন্য প্রস্তুত রয়েছেন...তাই এবার সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবেন...." বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের শিবদিঘিতে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সভায় স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পথসভায় অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা কামাল আনোয়ার আহাম্মেদ, সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, রাণীশংকৈল বিএনপি সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপির সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা