ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

বিএনপি নেতার উপর হামলা

ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১৮-১০-২০২৫ দুপুর ২:১৯

বরিশালের বাকেরগঞ্জে বোয়ালিয়ার মূর্তিমান আতংক কিশোর সন্ত্রাসী ও চাঁদাবাজ রনি খান ও ইসমাইল সিকদার গংদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় ঢাকা - বরিশাল মহাসড়কের বোয়ালিয়া বাজার সংলগ্ন মহাসড়কে বোয়ালিয়া বাজারের ব্যবসায়ীরা ও এলাকাবাসী ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। 

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি নবীন খান ফয়সাল, ৮,নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম ডাকুয়া, আহত তুহিনের স্ত্রী মিতু আক্তার, যুবদল নেতা শামীম তালুকদার, হুমায়ুন খান, সাবেক ইউপি সদস্য আলম খান প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাবুল খানের পুত্র কিশোর গ্যাং লিডার রনি খান ও তার সহযোগী রিপন সিকদারের পুত্র ইসমাইল সিকদার এলাকার মূর্তিমান আতংক। গত বুধবার (১৫ অক্টোবর) রাতে নিজ বাড়ীতে যাবার পথে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক তুহিন আকনকে হত্যার উদ্দেশ্যে কিশোর সন্ত্রাসী ও চাঁদাবাজ রনি খান ও ইসমাইল সিকদারসহ ১০-১২ জন হামলা করে মারধর ও রক্তাক্ত জখম করে। এ হত্যা চেষ্টার ঘটনায় আহত তুহিন বাদি হয়ে বৃহস্পতিবার বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা চেষ্টার দুইদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে করেনি। উল্টো মিথ্যা ঘটনা সাজিয়ে আহত তুহিনের নামে আরেকটি মামলা দায়ের নিয়েছে। 

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি করে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে স্বেচ্ছাসেবক দল নেতা তুহিনকে হত্যা চেষ্টাকারী কিশোর গ্যাং লিডার রনি খান ও তার সহযোগী রিপন সিকদারদের গ্রেফতার করতে হবে। অন্যথায় সড়ক অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হবে বলে মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বরিশাল জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের কাছে এলাকাবাসী অনতিবিলম্বে তুহিনের উপর হামলার ইন্ধনদাতা জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান খান রুবেলকে বহিষ্কারের দাবি জানায়।

এমএসএম / এমএসএম

গাজীপুরে দেশ-বিদেশের মেকআপ আর্টিস্টদের অংশগ্রহণ দিনব্যাপী প্রশিক্ষণ

মনোহরগঞ্জে অসমাপ্ত সেতুর কাজ, ৯ বারের দরপত্রে মেলেনি ঠিকাদার

কাপ্তাইয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন অনুষ্ঠিত

প্রশাসনিক অনিয়ম ও অনৈতিকতার অভিযোগে বিদ্ধ বাঘা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

​রাণীনগরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করলেন এসিল্যান্ড, পাইপ জব্দ

শালিখায় সিএনআরএস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

রৌমারী সীমান্তে পতাকা বৈঠকে সমাধান হয়নি, সীমান্তের শুন্য রেখায় অনিশ্চয়তায় ৯ বাংলাদেশি

নেত্রকোণার সদর উপজেলায় প্রবাসী আজিজের খরিদা সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

ভিক্ষুক বৃদ্ধা'র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে কিশোরীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেফতার-৩

"মা" কে নির্যাতন করার অভিযোগে দুই সন্তান আটক, কারাগারে প্রেরণ।