লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মরমী সাধক লালন সাঁই ফকিরের তিরোধান দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে গত ১৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনা পাবলিক হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার,সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক,জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার,জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিম,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদু,এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগ ও কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান।
আলোচনা সভায় বক্তারা লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন,অসাম্প্রদায়িক চেতনা ও সমাজ সংস্কারে তাঁর ভূমিকার ওপর আলোকপাত করেন। তারা বলেন,লালন সাঁইয়ের দর্শন আজও সাম্য,প্রেম ও মানবতার বার্তা বহন করে সমাজে প্রাসঙ্গিক হয়ে আছে। আলোচনার পর সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীরা লালনগীতি পরিবেশন করেন। পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে উপভোগ করেন অনুষ্ঠানটি।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত