ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় দেশীয় অস্ত্র জমা দেওয়ার নির্দেশ: আইনশৃঙ্খলা রক্ষায় ওসির প্রশংসনীয় উদ্যোগ


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১৮-১০-২০২৫ দুপুর ২:৫৩

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দীর্ঘদিনের গ্রাম্য মারামারি সংস্কৃতি বন্ধে দেশীয় অস্ত্র জমা দেওয়ার নির্দেশ জারি করেছে পুলিশ প্রশাসন।

থানার উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাইকিং করে সাধারণ মানুষকে নিজেদের কাছে থাকা সব ধরনের দেশীয় অস্ত্র—যেমন ঢাল, সুরকি, দা, রামদা, বল্লম ও লাঠি—ইউনিয়ন পরিষদে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, যারা স্বেচ্ছায় অস্ত্র জমা দেবে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না; তবে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন,

“তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে গ্রামে মারামারি আমাদের সমাজে এক প্রকার সংস্কৃতি হয়ে গেছে। আমি চাই মানুষ এই অভ্যাস থেকে বেরিয়ে এসে আইনের প্রতি আস্থা ফিরিয়ে আনুক। হাতে অস্ত্র থাকলে মানুষ উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত নিতে পারে, তাই অস্ত্রমুক্ত সমাজ গড়াই আমাদের লক্ষ্য।”ওসি জানান, পুলিশ সুপারের নির্দেশে ইউনিয়ন পর্যায়ে প্রচারণা ও মতবিনিময় সভা চলছে। জমাকৃত অস্ত্র পরবর্তীতে বিধি মোতাবেক ধ্বংস করা হবে।

পুলিশের এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও প্রশংসার সুর বইছে। পাটগাতি গ্রামের এক বাসিন্দা বলেন,“আগে ছোটখাটো তর্কেও ঢাল-সুরকি বেরিয়ে আসত। এখন পুলিশ অস্ত্র জমা নিচ্ছে, এতে মারামারি কমবে।”

পাটগাতি ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য রুঙ্গু খান জানান, ইউনিয়ন পরিষদ, গ্রাম পুলিশ ও ইমামদের সহযোগিতায় প্রতিটি ওয়ার্ডে মাইকিং ও প্রচারণা চলছে।

সম্প্রতি শ্রীড়ামকান্দি, পাটগাতি ও গওহরডাঙ্গা এলাকায় ডাব কেনা ও পাড়া নিয়ে সংঘর্ষে ৩৫ জন আহত হন। এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন,“আইনশৃঙ্খলা রক্ষায় এটি সময়োপযোগী উদ্যোগ। প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে।”

এতে সাধারণ মানুষের আশা—টুঙ্গিপাড়ার দীর্ঘদিনের গ্রাম্য মারামারি সংস্কৃতি এবার চিরতরে বন্ধ হবে, আর টুঙ্গিপাড়া ফিরে পাবে তার “শান্তির জনপদ” খ্যাতি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত