হরিপুরে নাগর নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের হরিপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ফারুক আহমেদ (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার মানিকখাড়ি নাগর নদীতে এ ঘটনা ঘটে। মৃত ফারুক আহমেদ আমগাঁও ইউনিয়নের নীলগাঁও গ্রামের আব্দুল আজিজের ছেলে ও বেলুয়া হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্র। হরিপুর ফায়ার সার্ভিসের লিডার মোঃ শামীম এ তথ্য ‘সকালের সময়’কে নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, ঘটনার দিন দুপুরে ফারুক তার দু' সম্পর্কিত চাচা আমিরুল ও শাহীনসহ নাগর নদীর মানিকখাড়ি ঘাটে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে ফারুক নদীর পানিতে তলিয়ে যায়। এসময় আমিরুল ও শাহীন স্থানীয়দের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করে। একই সময় হরিপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ হেফাজতে নেন। হরিপুর ফায়ার সার্ভিস লিডার মোঃ শামীম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। এলাকার লোকজনের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে।
হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল ‘সকালের সময়’কে বলেন, মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা