পাবিপ্রবি’র শিক্ষকদের জন্য কর্মশালা শুরু
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার (১৮ অক্টোবর) শিক্ষকদের জন্য দুদিনব্যাপী ‘কোর্স ফাইল অ্যান্ড কোর্স আউটলাইন প্রিপারেশন’ বিষয়ে একটি কর্মশালা সকাল ১০টায় কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।
রিসোর্স পারসন হিসেবে কর্মশালা পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা ডিসিপ্লিনের ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন। প্রথম ব্যাচে বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও সহকারী অধ্যাপকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। আগামীকাল দ্বিতীয় ব্যাচে সহযোগী অধ্যাপক ও অধ্যাপকগণ কর্মশালায় অংশগ্রহণ করবেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ‘আমাদের হাতে-কলমে শিখতে হবে। সীমিত সম্পদের মধ্যে সর্বোচ্চটুকু দিতে হবে; সেক্ষেত্রে সকলের সহযোাগিতা লাগবে। স্বল্প সুযোগ-সুবিধার মধ্যেও আমরা ভালো করছি। একটি প্রক্রিয়ার মধ্যে থেকে কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে হবে।’
সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা এবং সহযোগিতায় ছিলেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. নূর আলম।
সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. আসফাকুর রহমান।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ