ত্রিশালে খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
ময়মনসিংহের ত্রিশালে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখ আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিসের সামনে খুচরা সার ব্যবসায়ীদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, খুচরা সার ব্যবসায়ী এসোসিয়েশন অব বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সহসভাপতি উবাদুল হক মানিক, আব্দুল সামাদ, শামসুল আলম, মিরাজ আলীসহ প্রমূখ।
মানববন্ধনে খুচরা সার এসোসিয়েশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম খান বলেন, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি উপদেষ্টা সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, দেশব্যাপী লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হবে এবং খুচরা সার বিক্রেতা হিসেবে কাউকে আর পৃষ্ঠপোষকতা দেওয়া হবে না। এ ঘোষণায় সারাদেশের প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা মারাত্মকভাবে হতাশ ও উৎকণ্ঠিত হয়ে পড়েছেন। তারা দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে পৈত্রিকসূত্রে সার ব্যবসায় নিয়োজিত, কৃষক পর্যায়ে সার পৌঁছে দিচ্ছেন, ব্যাংক ঋণ গ্রহণ করে কাজ করছেন। ফলে খুচরা বিক্রেতাদের জীবিকা বন্ধ হয়ে গেলে তাদের পরিবারসহ প্রায় ৫ কোটি কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।
খুচরা সার এসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি আনিসুজ্জামান বলেন, খুচরা সার বিক্রেতাদের বিদ্যমান আইডি কার্ড ও লাইসেন্স বলবৎ রাখতে হবে। ২৫ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে কেএসবিএবি-কে ট্রেড অর্গানাইজেশন (টি.ও) নিবন্ধন দিতে হবে এবং নীতিমালা প্রণয়নে বিক্রেতা প্রতিনিধিদের মতামত অন্তর্ভুক্ত করতে হবে। মানববন্ধন শেষে খুচরা সার ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর এ সংক্রান্ত অনুলিপি প্রেরণ করেন।
Aminur / Aminur
অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত