রাউজানে অস্ত্র-কার্তুজসহ অস্ত্র ব্যবসায়ী আটক
অস্ত্র বিক্রির উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে ক্রেতার কাছে পৌঁছানোর আগেই পুলিশের হাতে ধরা পড়েছে এক ব্যবসায়ী। তার নাম সাজ্জাদ হোসেন (২৬)। গতকাল বৃহস্পতিবার (৩ জুন) রাত সোয়া ৩টার দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোতালেব টেক এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি এবং দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
ধৃত সাজ্জাদ হোসেন নোয়াখালীর হাতিয়া উপজেলার দক্ষিণ হাতিয়া গ্রামের চরচ্যাঙ্গা এলাকার মো. আলম শরীফের ছেলে। সে দীর্ঘদিন ধরে রাউজানের বাগোয়ান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সেকান্দর সওদাগরের নতুন বাড়িতে ভাড়া থাকে।
রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, বিক্রির উদ্দেশ্যে ঘর থেকে বের হলে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ সাজ্জাদকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। শুক্রবার (৪ জুন) বিকেল ৩টার দিতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে রাউজান থানায় চাঁদাবাজি, মারামারি, মদকসহ ৪টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর