রাণীশংকৈলে বিদ্যুতের শক লেগে ভ্যানচালকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বকসা-সুন্দরপুর গ্রামে বিদ্যুতের শক লেগে শাহজামাল (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার ২০ অক্টোবর সকালে ওই গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত শাহজামাল উপজেলার বাচোর ইউনিয়নের ওই গ্রামের মৃত নবর আলীর ছেলে। ওই ইউনিয়নের ওয়ার্ড ইউপি সদস্য আক্কাস আলী এ মৃত্যুর ঘটনা ‘সকালের সময়’কে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো গতকাল রোববার রাতে ভ্যানচালক শাহাজামাল তার বাড়িতে ব্যাটারিচালিত ভ্যানটি চার্জ দিয়ে রাখেন। পরদিন সোমবার সকাল ৮ টার দিকে ব্যাটারির চার্জ লাইনটি খুলতে গেলে বিদ্যুতের শক লেগে তিনি ঘটনাস্থলেই মারা যান।
থানার ওসি আরশেদুল হক ‘সকালের সময়’কে জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় কোন অভিযোগ নেই।’
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
Link Copied