ত্রিশালে ভূমিদস্যু বাবুলকে গ্রেফতার দাবিতে মানববন্ধন
ময়মনসিংহের ত্রিশালের সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের ভূমিদস্যু, নারী নির্যাতনকারী আওয়ামী দোসর বদিউজ্জামান বাবুল ও তার সহযোগিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন এলাকার সর্বস্তরের জনগণ।
দলীয় প্রভাব খাটিয়ে বাবুল বিভিন্ন সময় জমি না কিনেই জবরদখল করে বালু ভরাট করে ফেলতো। কেউ প্রতিবাদ করলেই তার বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকে হয়রানি করতো। এমন কি হামলা চালাতেও দ্বিধা করেনি সে। এসব নানা অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসি ভূমিদস্যু বাবুলের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠে।
বিক্ষুব্ধ এলাকাবাসি বাবুলকে গ্রেফতারের দাবিতে নওপাড়া মোড়ে মানববন্ধন করেন। এতে বিভিন্ন শ্রেনী-পেশার সাধারণ মানুষ অংশগ্রহন করেন। এসময় মানববন্ধন বক্তব্য রাখেন, স্থানীয় এইচ এম এরশাদ, আজিজুল হক রতন ( মেম্বার), মাকসুদ তালুকদার, জালাল উদ্দীন মাস্টার, জিহাদ চৌধুরীসহ অনেকেই ।
বদিউজ্জামান বাবুলের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে ভোক্তভোগী নারী সালেহা বেগম বলেন, এই ভূমিদস্যু বাবুল আওয়ামী লীগ সরকার আমলে আমাকে ও আমার প্রতিবন্ধী মেয়েকে বিভিন্ন সময় নির্যাতন করতো। একপর্যায়ে সে আমার জমি দখল করে নেয়। আমি সরকারের কাছে এই জুলুমবাজ বাবুলের গ্রেফতার ও বিচার চাই।
আবুল হাসিম আজাদ নামে আরেক ভোক্তভোগী বলেন, এই বাবুল আমাদের সবাইকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। বিভিন্ন জায়গায় মানুষকে নির্যাতন করে তাদের জায়গা জমি দখল করেছে। বিগত ফ্যাসিস্ট সরকারে আমলে এই বদিউজ্জামান বাবুল মানুষের উপর র্নিযাতন করেছে। তার বিরুদ্ধে মামলা থাকলেও তাকে কখনোই প্রশাসন গ্রেফতার করেনি। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে আমরা ন্যায় বিচার পাবো বলে আশা করি।
এবিষয়ে জানতে অভিযুক্ত বদিউজ্জামান বাবুলকে একাদিক বার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী