ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

চাঁদপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ: আগুনে পুড়েছে ৭ ব্যবসা প্রতিষ্ঠান


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ২০-১০-২০২৫ দুপুর ৪:১

চাঁদপুর সদরের বাগাদিতে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল আগুনে পুড়ে ছাই হয়েগেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদি চৌরাস্তা মোড় ব্রিজ সংলগ্ন এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর ফায়ার স্টেশন উত্তর এর সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে-সায়েদ গাজীর মুদি দোকান, খোকন রাজার খাবার হোটেল, রাধা কৃষ্ণের সেলুন, মো. রাশেদের কম্পিউটার দোকান, তানমুল ইসলামের মোবাইল সার্ভিসিংয়ের দোকান ও সাকিব আলমের কম্পিউটার ও স্টেশানির দোকান। সবগুলো দোকানই টিনের তৈরী।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাকিব আলম জানান, তার দোকানে দুটি কম্পিউটার ও একটি ফটোকপি মেশিন আগুনে পুড়ে ছাই হয়েগেছে।

মোবাইল সার্ভিসিং এর দোকানদার তানমুল ইসলাম জানান, আগুনে তার দুটি কম্পিউটার, একটি ফটোকপি মেশিন ও একটি আইপিএস পুড়েছে। দোকানে কিছুই নেই।স্থানীয় বাসিন্দা খলিল মিজি, মো. টেলু গাজী ও সিএনজি চালক সেকান্দর গাজী বলেন, আনুমানিক সাড়ে ৭টার দিকে খোকন রাজার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় হোটেলে অনেক লোকজন ছিলো। তবে আগুন দেখে সব লোকজন বের হয়ে যায়। এরপর আগুন বাড়তে থাকে এবং পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা সোয়া ৮টার দিকে ঘটনাস্থলে আসে। আনুমানিক ৯টার দিকে আগুন নেবাতে সক্ষম হয়।

চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, সকাল ৮টায় আগুনের সংবাদ পেয়ে সোয়া ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন সম্পূর্ণ নির্বাপন হয় সোয়া ৯টার দিকে।

তিনি আরো বলেন, স্থানীয়দের কথা বলে জানতে পেরেছি খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে আনুমানিক ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত করলে ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য জানাযাবে।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা