ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় একটি বেসরকারি হাসপাতালে নারী রোগীকে যৌনহয়রানির অভিযোগ, গ্রেপ্তারকৃত ৩জনকে জেলহাজতে প্রেরণ


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২০-১০-২০২৫ দুপুর ৪:৫

পাবনায় একটি বেসরকারি হাসপাতালে নারী রোগীকে যৌনহয়রানির অভিযোগ গ্রেপ্তারকৃত ৩জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সবধরণের কার্যক্রম বন্ধসহ হাসপাতালে ভর্তিকৃত সব রোগীকে ছাড়পত্র দেয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যকর্তৃপক্ষ। 
পাবনা শহরের একটি বে-সরকারী হাসপাতালে এক নারী রোগীকে যৌনহয়রানির অভিযোগে হাসপাতালটির তিন জন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো আবুল হোসেন (৩০), আব্দুল্লাহ আল মামুন (২৪), মোত্তাকিন বিশ্বাস (৩৭)। শনিবার মধ্য রাতে পাবনা শহরের সেন্ট্রাল হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায়  রোববার বিকেলে ভুক্তভোগী নারীর স্বামী মোমিন সরদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীর সূত্রে জানা গেছে, শনিবার রাতে পাবনা শহরের সদর হাসপাতাল সংলগ্ন সেন্ট্রাল হাসপাতালে এক রোগীর সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশন শেষে  রোগীকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার সময় হাসপাতালেরর এক কর্মী ওই নারী রোগীকে যৌনহয়রানির করে বলে তার স্বজনদের কাছে রোগী অভিযোগ করে। ভুক্তভোগীর রোগীর স্বজন পাবনা সরকারী এডওয়ার্ড কলেজের ছাত্রের সাথে হাসপালটির কর্মচারীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায় হাসপাতালের কর্মচারীদের সাথে ছাত্রদের সাথে হাতাহাতি হয়। 
এ খবর সরকারী এডওয়ার্ড কলেজের ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়লে ওই স্বজন ছাত্রের সহপাঠিরা এসে হাসপাতালে অতর্কিত হামলা চালায় এবং হাসপাতালের বিভিন্ন স্থানে ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
পাবনার সিভিল সার্জন মোঃ আবুল কালাম আজাদ জানান, রোববার এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালটিতে নতুন রোগী ভর্তিসহ সকল কার্যক্রম সাময়িক বন্ধ রাখা এবং ভর্তিকৃত রোগীদের ৩ দিনের মধ্যে রেফার্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, রোববার আদালতের মাধ্যমে তিন কর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাবনাবাসী ফুঁসে ওঠেছে। পুলিশ প্রশাসন সতর্কাবস্থায় রয়েছে বলে পুলিশ সুপার মোঃ মোরতাজা আলী খান জানান।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী