ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

হাইকোর্টের রায়ের পরও জমি দখলে বাধা, প্রশাসনের হস্তক্ষেপ চান অবসরপ্রাপ্ত শিক্ষক


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ২১-১০-২০২৫ দুপুর ২:১৯

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ভোজেশ্বর বিশ্বাস অভিযোগ করেছেন, হাইকোর্টের রায় তার পক্ষে থাকা সত্ত্বেও তিনি এখনো নিজের পৈত্রিক সম্পত্তির দখল নিতে পারছেন না।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ভোজেশ্বর বিশ্বাস জানান, ভৈরবনগর মৌজার খাস খতিয়ান আরএস ১/১ দাগ নং ৫২১, মোট ৬ একর ৫৭ শতাংশ জমি তার পৈত্রিক সম্পত্তি। ১৯৮০ সাল থেকে নবুখালী গ্রামের কিরণ চন্দ্র হিরা ও তার পরিবারের সদস্যরা ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। তারা নথিপত্রে ঘষামাজা করে দাগ নম্বর পরিবর্তন করে একাধিক মালিকানা মামলা দায়ের করেছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “যতবার মামলা হয়েছে, ততবারই আমি জয়ী হয়েছি। হাইকোর্টও আমার পক্ষে রায় দিয়েছে। তবুও তারা জোর করে জমি দখল করে রেখেছে এবং আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।”

ভোজেশ্বর বিশ্বাস অভিযোগ করেন, কিরণ হীরা, কিশোর হীরা, বিদ্যুৎ হীরা, শংকর হীরা, বিনয় হীরা, সমীর হীরা ও পলাশ হীরা প্রায়ই তাকে মেরে ফেলার হুমকি দেয়। এমনকি পাটগাতি বাজারে গেলেও হামলার চেষ্টা করে।

তিনি প্রশাসনের কাছে দাবি জানিয়ে বলেন, “আমি শুধু আমার আইনি অধিকার চাই। হাইকোর্টের রায় কার্যকর করে যেন আমার জমির দখল আমাকে দেওয়া হয় এবং আমার জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হয়।”

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ কামনা করেন অবসরপ্রাপ্ত এই শিক্ষক।

উল্লেখ্য, ভোজেশ্বর বিশ্বাস (পিতা মৃত সতীশ চন্দ্র বিশ্বাস) দীর্ঘদিন শিক্ষকতা করে সম্মানের সঙ্গে অবসর গ্রহণ করেছেন। কিন্তু আইনি রায় কার্যকর না হওয়ায় তিনি বর্তমানে চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত