মুরাদনগরে ময়লা আবর্জনায় ও স্থানীয়দের দখলে জেলা পরিষদের খাল
কুমিল্লার মুরাদনগর উপজেলার সব চাইতে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম সড়ক কোম্পানীগঞ্জ - মুরাদনগর, এই সড়কের পাশেই অবস্থিত ১৫ নং নবীপুর (পশ্চিম) ইউনিয়নের রামধনীমুড়া ও নিমাইকান্দি গ্রাম, এই গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছেন এবং জলাবদ্ধতায় ভুগছেন। এখানে একটি জেলা পরিষদের খাল রয়েছে, যা দখল করে রেখেছে স্থানীয় কিছু প্রভাবশালী লোক এবং অবশিষ্ট জায়গায় প্রতিদিন বাসা বাড়ির সকল ময়লা-আবর্জনায় দিয়ে ভরাট করা হচ্ছে খালের বাকি অংশ যার ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। এতে দুই গ্রামের বাড়িঘর, রাস্তা ও বিদ্যালয় চত্বর সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায়।
স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ও রাস্তা দিয়ে চলাচল করা পথযাত্রীরা । স্থির পানিতে এডিস মশার বংশবৃদ্ধি বেড়ে যাওয়ায় এলাকায় ডেঙ্গুর ঝুঁকি মারাত্মক আকার ধারণ করেছে। ইতিমধ্যে কয়েকজন স্থানীয় বাসিন্দা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, রামধনীমুড়া গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে মোক্তল হোসেন (৫২) ও মৃত রোছমত আলীর ছেলে বুচ্চু মিয়া (৫৫) খালের পূর্বাংশ দখল করে মাটি ভরাট করেছেন। এর সঙ্গে খালে জমে থাকা ময়লা-আবর্জনা পানি চলাচলে বাধা সৃষ্টি করছে। ফলে সামান্য বৃষ্টিতেই আশপাশের এলাকা প্লাবিত হয়।
জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়," মুরাদনগর-কোম্পানিগঞ্জ সড়কের দক্ষিণ পাশে জেলা পরিষদের একটি খাল ছিল, যা দিয়ে রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের এলাকার পানি নিষ্কাশন হতো। কিন্তু বর্তমানে খালে জমে থাকা ময়লা ও দখলের কারণে পানি চলাচল বন্ধ হয়ে গেছে।”
এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে খাল পরিষ্কার করে পানি চলাচল স্বাভাবিক করতে হবে। একই সঙ্গে রামধনীমুড়া থেকে উপজেলা পরিষদ গেট পর্যন্ত অন্তত দুটি ৫০ ফুট দীর্ঘ কালভার্ট নির্মাণ করলে স্থায়ী সমাধান পাওয়া সম্ভব।
অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন,“এলাকাবাসীর অভিযোগ পেয়েছি। জনভোগান্তি রোধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত