কাউনিয়ায় উদযাপিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫
সচেতনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে রংপুরের কাউনিয়ায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫।এ উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিল “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অঙ্কন পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া আক্তার, বিআরডিবি কর্মকর্তা কাকলী, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও কাউনিয়া প্রেসক্লাবের সহ সভাপতি জসিম সরকার। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা সভায় অংশ নেন।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। চালক, যাত্রী ও পথচারী—সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। নিরাপদ গতি বজায় রাখা ও মানসম্মত হেলমেট ব্যবহারের মাধ্যমে প্রাণহানি ও সম্পদের ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
আলোচনা সভা শেষে নিরাপদ সড়ক বিষয়ে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ