১০ গ্রামের হাজারো মানুষ পার হচ্ছেন বাঁশের সাঁকোয়
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নং দক্ষিণ ঝলম, ৬ নং মৈশাতুয়া ও উত্তর ঝলম ইউনিয়নের ওপর দিয়ে বয়ে গেছে ডাকাতিয়া নদী। নদীর পশ্চিম পাড়ে দিকচান্দা, ভাটগাঁও, বচইড়-দৈয়ারা, হাড়িয়া হোসানপুর, কেশতলা এবং পূর্ব পাড়ে মৈশাতুয়া, আমতলী, ছিখটিয়া, ডুমুরিয়াসহ মোট ১০ গ্রামের স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে একটি পাকা সেতুর অভাবে চরম ভোগান্তি পোহাচ্ছেন। গ্রামের একমাত্র সংযোগ পথে কোনো পাকা সেতু না থাকায় বাধ্য হয়ে বাঁশের তৈরি একটি নড়বড়ে সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান, এই তিন ইউনিয়নের ১০টি গ্রামে প্রায় ৩০ হাজার মানুষের বাস। এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় রয়েছে। পার্শ্ববর্তী গ্রামগুলোর প্রায় ৩০ হাজার মানুষ ঝুঁকিপূর্ণ এই বাঁশের সাঁকো ব্যবহার করে উপজেলায় বিভিন্ন প্রশাসনিক কাজে, হাটবাজার, স্কুল, কলেজ, চিকিৎসা ও অন্যান্য জরুরি প্রয়োজনে যাতায়াত করে থাকেন।
বিশেষ করে বর্ষা মৌসুমে বাঁশের সাঁকোটি আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। অতিরিক্ত স্রোত ও পানির উচ্চতায় সাঁকো হেলে পড়ে, এমনকি প্রায় সময় সাঁকোর কাঠামোও ভেঙে যায়। ফলে শিক্ষার্থী, রোগী, শিশু ও বৃদ্ধদের চলাচলে চরম বিপাকে পড়তে হয়। দিকচান্দা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, এত বছর ধরে এখানে একটি পাকা সেতুর দাবি করে আসছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রতিবার নির্বাচনের আগে আশ্বাস পাই, পরে আর কেউ ফিরেও তাকায় না। ছিখটিয়া গ্রামের মো. মিন্টু মিয়া বলেন, এই অঞ্চলের জন্য এটি একটি চরম অবিচার। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সবাই বাঁশের সাঁকো পার হচ্ছেন। আমরা বারবার দাবি জানিয়েছি কিন্তু দেখার কেউ নেই। দিকচান্দা গ্রামের হাজী ছায়েদুর রহমান জানান, গ্রামবাসী সবাই গ্রাম থেকে বাঁশ এনে নিজেদের অর্থায়নে সাঁকোটি তৈরি করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি জানান, তিনি সরেজমিনে গিয়ে দেখবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলাপ করবেন।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়